Pike, three inches long, perfect
Pike in all parts, green tigering the gold.
Killers from the egg: the malevolent aged grin.
They dance on the surface among the flies.
পাইক, তিন ইঞ্চি লম্বা, নিখুঁত।
সারাদেহ, সবুজে উজ্জ্বল সোনালি ছোপছোপ দাগ।
জন্ম থেকেই ঘাতক সে, হাসে ঘৃণার পুরনো হাসি।
পানির উপরিতলেই মাছিদের মাঝে নেচে বেড়ায়।
Or move, stunned by their own grandeur,
Over a bed of emerald, silhouette
Of submarine delicacy and horror.
A hundred feet long in their world.
আপনার রূপের বিস্ময় নিয়ে চলে,
মুক্তা-সম্ভবা, ছায়াময় সাগরের তলদেশে
যেন ভয়ঙ্কর সুন্দর আন্তঃসাগরীয় এক গভীর জলের তলে
আপন ভুবনে অধীশ্বরভাবে, গভীর জলে ভেসে।
In ponds, under the heat-struck lily pads –
Gloom of their stillness:
Logged on last year’s black leaves, watching upwards.
Or hung in an amber cavern of weeds
স্বল্প জলে, রৌদ্রাহত পদ্ম তলে–
বেড়ায় ঘুরে ভয়ঙ্কর নীরবতায়
বর্ষ পুরাণ কালো পাতায়, আবাস ছড়ায় দৃষ্টি সদা ঊর্ধ্বে চলে
বা বাসা বাঁধে জলে, হলুদ লতার গুহায়।
The jaws’ hooked clamp and fangs
Not to be changed at this date;
A life subdued to its instrument;
The gills kneading quietly, and the pectorals.
চোয়াল দুটি বর্শীর মত বিষাক্ত দাতাল।
এ সময়ে ওকে বদলানো সম্ভব নয় মোটে
আক্রমণের অস্ত্রগুলোর অধীন সে
কানকুয়ো দুটো নাড়ায় ধীরে, উর্ধ্বাংশ দেয় সামাল।
Three we kept behind glass,
Jungled in weed: three inches, four,
And four and a half: fed fry to them –
Suddenly there were two. Finally one
তিনটিকে রেখেছিলাম কাচের মৎস্যাধারে
অনেক আগাছা ভরে, তিন ইঞ্চি লম্বা চারটি
আরেকটা সাড়ে চার ইঞ্চি;পোনা মাছ দিতাম আহারে
হঠাৎ দেখি দুটি, সবশেষে মাত্র একটি।
With a sag belly and the grin it was born with.
And indeed they spare nobody.
Two, six pounds each, over two foot long.
High and dry in the willow-herb –
ঝোলানো পেট আর ক্রুর হাসি নিয়ে জন্মেছে এটি
আর আসলে সে কাউকে ছাড় দেয় না।
দু’ফুট লম্বা ছ’পাউন্ড ওজনের দুটি
মরে পড়ে ছিল উইলো ঝোপে।
One jammed past its gills down the other’s gullet:
The outside eye stared: as a vice locks –
The same iron in his eye
Though its film shrank in death.
একটির গলায় আটকে গেছে অন্যটির দেহ:
চোখ দুটো ঠিকরে পড়ে আছে , যেন পাপবিদ্ধ
লৌহ কঠিন সে চোখ।
যদিও মৃত্যুতে কুঁকড়ে গেছে দেহ।
A pond I fished, fifty yards across,
Whose lilies and muscular tench
Had outlasted every visible stone
Of the monastery that planted them –
আড়াআড়ি পনেরো গজ দৈর্ঘের যে পুকুরটায় মাছ ধরতাম;
পদ্ম পাতা আর পুষ্ট টেঞ্চ মাছে ভরা,
ধর্মাশ্রম থেকেও প্রবীণ ছিল তারা,
আমি ভাবলাম
Stilled legendary depth:
It was as deep as England. It held
Pike too immense to stir, so immense and old
That past nightfall I dared not cast
সেটি ছিল অকল্পনীয় গভীর, নীরব
ইংল্যান্ডের মতোই। পুকুরটায় ছিল
বৃহৎ পাইক, চলত কম, বয়স্ক ছিল সব
রাত নামতেই, বর্শী ফেলার সাহস উবে গেল।
তবুও বর্শী ফেললাম, মাছ ধরলাম।
But silently cast and fished
With the hair frozen on my head
For what might move, for what eye might move.
The still splashes on the dark pond,
তবুও বশী ফেললাম, মাছ ধরলাম
মাথার চুল সব খাড়া
শঙ্কায়, ভয়েই যেন মরলাম
সে শঙ্কা বুঝি মৃত্যুর বাড়া।
Owls hushing the floating woods
Frail on my ear against the dream
Darkness beneath night’s darkness had freed,
That rose slowly towards me, watching.
পেঁচা সব ডেকে যায় ভাসমান বনে
অস্পষ্ট কানে আসে স্বপ্নের মূতো
রাতের আঁধারের নীচের আঁধার মুক্তি দিয়েছে।
গাঢ় হয়ে গোলাপ যেন আমায় ঘিরেছে।
📜 Summery :
The poem describes the pike, a freshwater predator, as a creature of beauty, power, and menace. The speaker reflects on its physical appearance, its deadly instincts, and his own chilling experiences with them. As the poem unfolds, the tone becomes darker and more personal, ending with the speaker feeling a haunting presence when fishing near where giant pike are rumored to dwell.
📜 সারাংশ:
পাইক মাছটি ছোটবেলা থেকেই হিংস্র এবং রক্তপিপাসু। এর সৌন্দর্য যেমন রহস্যময়, তেমনি তার ভয়ংকর প্রকৃতি মুগ্ধতার মধ্যেই আতঙ্ক সৃষ্টি করে। কবি পাইকের বিশদ বর্ণনা দেন—তার ধারালো দাঁত, ঠান্ডা চোখ এবং গভীর জলের মধ্যে লুকিয়ে থাকা রক্তচোষা প্রবৃত্তির কথা।
শৈশবে কবি নিজে পাইক ধরতেন এবং তাদের ট্যাংকে রাখতেন। কিন্তু একদিন দেখতে পান, একটি পাইক অন্য পাইককে খেয়ে ফেলেছে। এই অভিজ্ঞতা তাকে পাইকের হিংস্র স্বভাব সম্পর্কে সচেতন করে তোলে।
কবিতার শেষে কবি বলেন, তিনি একটি পুরনো পুকুরে মাছ ধরতে গিয়ে গভীর রাতে পাইকের উপস্থিতি অনুভব করেন। সে যেন অন্ধকারের মধ্যেও কবিকে “দেখছে” – এক নিঃশব্দ, হিংস্র উপস্থিতি যেন ছায়ার মধ্য থেকে চুপচাপ তাকিয়ে আছে। এখানেই কবি প্রকৃতির নিষ্ঠুরতার সামনে মানুষের ক্ষুদ্রতা অনুভব করেন।
🎯 মূল ভাব:
“Pike” শুধুই এক মাছের গল্প নয়, এটি এক ধরণের প্রতীক—যা প্রকৃতির আদিম হিংস্রতা, মৃত্যুর উপস্থিতি এবং মানুষের ভয় ও অপরাধবোধকে প্রকাশ করে। হিউজ প্রকৃতিকে শুধু সৌন্দর্যের দৃষ্টিতে দেখেন না; তিনি প্রকৃতির নিষ্ঠুর, অন্ধকার দিকও তুলে ধরেন।
Terms List
- Allen Ginsberg
- Bangla Pdf
- English Literature
- English Literature Period
- Farancis Bacon
- Francis Bacon
- George Herbert
- George Herbert life and events
- jorges herbert
- Kaiser haq
- Learning grief
- learning grief bangla translation
- learning grief summary
- Life and events
- Life Events
- Of studies
- Of studies Bangla translation
- pare tee to a sdummer's day bangla translation
- Pike
- Pike bangla summary
- Pike bangla translation
- September On Jessore Road
- September On Jessore Road Pdf
- Shall i compare tee to a summer's day
- Ted hughes
- The Art of Thinking Clearly
- The Art of Thinking Clearly Bangla Translation
- The Collar
- The collar bangla translation
- William Shakespeare
Latest Posts
- Of Studies-Francis Bacon-Bangla Translation & Summery
- Learning grief by Kaiser Haq – Bangla translation & Summary
- War and Peace-Leo Tolstoy-[Pdf]
- Pike-Ted Hughes-Bangla Translation & Summery.
- The Art of Thinking Clearly-Rolf Dobelli-Bangla Translation [Pdf]