About “Of Studies”
Francis Bacon’s essay Of Studies dives into the significance and purpose of reading, learning, and nurturing our intellect. He points out that studies can bring us joy, enhance our conversations, and sharpen our judgment and business skills. Bacon suggests that reading enriches our minds, but the way we approach reading should align with our goals—some books are meant to be savored, others gulped down, and a select few should be thoroughly digested. He stresses that while studying is crucial, it needs to be balanced with real-life experiences, as too much studying can lead to laziness or a sense of superiority. Bacon also argues that various types of learning can address different mental shortcomings, much like how physical workouts benefit our bodies. In essence, the essay advocates for a thoughtful, practical, and well-rounded application of knowledge in our everyday lives.
Studies serve for delight, for ornament, and for ability. Their chief use for delight is in privateness and
retiring; for ornament, is in discourse; and for ability, is in the judgment and disposition of business. For
expert men can execute, and perhaps judge of particulars, one by one; but the general counsels, and the plots
and marshalling of affairs, come best from those that are learned.
অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে আনন্দ লাভ, সৌন্দর্যবর্ধন ও সামর্থ (বৃদ্ধি)। অধ্যয়নের প্রধান কাজ হচ্ছে একাকীত্বের সময়ে আমাদের আনন্দ দেয়া, বক্তৃতা ও আলোচনার ক্ষেত্রে শোভাবর্ধন আর বিচার-বিশ্লেষন ও অন্যান্য কাজের (Business) ক্ষেত্রে আমাদের দক্ষতা বৃদ্ধি। দক্ষ মানুষেরা সুচারুরূপে দায়িত্ব সম্পাদন করতে পারেন এবং ভিন্ন ভিন্ন বিষয়ে আলাদাভাবে বিচার-বিশ্লেষণ করতে পারেন, কিন্তু সাধারণ পরামর্শ প্রদান, পরিকল্পনা গ্রহণ এবং সুষ্ঠু কর্মসম্পাদন সম্ভব হয় সেইসব মানুষদের দ্বারা, যারা সুশিক্ষিত।
To spend too much time in studies is sloth;
to use them too much for ornament, is affectation; to make judgment wholly by their rules, is the humor of a
scholar. They perfect nature, and are perfected by experience: for natural abilities are like natural plants, that
need pruning, by study; and studies themselves do give forth directions too much at large, except they be
bounded in by experience.
পড়াশুনায় অত্যধিক সময় ব্যয় করাটা অলসতার লক্ষণ; সৌন্দর্য সৃষ্টির জন্য অতিমাত্রায় পড়াশুনার প্রতিফলন ঘটানো কৃত্রিমতার বহিঃপ্রকাশ; আর বিচার-বিশ্লেষণের ক্ষেত্রে বেশিমাত্রায় জ্ঞান ফলানো জ্ঞানীর হাস্যকর হয়ে ওঠার শামিল। পড়াশুনা আমাদের স্বভাবের উৎকর্ষ সাধন করে, আর অভিজ্ঞতা পড়াশুনাকে পরিপূর্ণতা দান করে। আমাদের প্রকৃতিপ্রদত্ত ক্ষমতা প্রাকৃতিক গাছপালার মতো; পড়াশুনার মাধ্যমেই যার আগাছা নির্মূল করতে হয়; আর অভিজ্ঞতার মাধ্যমে লাগাম টেনে না ধরলে তা আমাদের বড্ড বেশিমাত্রায় অস্পষ্ট নির্দেশনা দিতে থাকে।
Crafty men condemn studies, simple men admire them, and wise men use them;
for they teach not their own use; but that is a wisdom without them, and above them, won by observation.
Read not to contradict and confute; nor to believe and take for granted; nor to find talk and discourse; but to
weigh and consider. Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and
digested; that is, some books are to be read only in parts; others to be read, but not curiously; and some few
to be read wholly, and with diligence and attention. Some books also may be read by deputy, and extracts
made of them by others; but that would be only in the less important arguments, and the meaner sort of
books, else distilled books are like common distilled waters, flashy things.
চতুর লোকেরা অধ্যয়নকে অবজ্ঞা করেন; সাধারন লোকেরা (অধ্যয়ন করাকে) সম্মান করে আর জ্ঞানীরা তাকে (তাদের অধ্যয়নলব্ধ জ্ঞান) ব্যবহার করেন; কিন্তু তারা কেউই তাদের ব্যবহার পদ্ধতি অন্যকে জানতে দেন না, কিন্তু পড়াশুনা ব্যতিরেকে এবং পড়াশুনার বাইরে তাও এক ধরনের জ্ঞান, যা তারা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জন করে থাকেন। শুধু বিরোধিতা বা কোনো মতকে মিথ্যা প্রতিপন্ন করা; কোনো কিছুকে সত্য বা অবধারিত বলে মনে করা; কিংবা কথাবার্তা বা যুক্তিতর্কের উপাদান সংগ্রহ করা পড়াশুনার উদ্দেশ্য হতে পারে না, বরং তার হবে উদ্দেশ্য বিচার-বিশ্লেষণ ও বিবেচনাশক্তি তৈরি। কিছু বই শুধু রস আস্বাদন করে দেখতে হয়, কিছু বইকে গিলে ফেলতে হয়, আর কিছু বইকে চিবিয়ে হজম করতে হয়। অর্থাৎ কিছু বইয়ের অংশবিশেষ পড়লেই চলে; কিছু পুরোটাই বই পড়তে হয়, তবে খুব বেশি আগ্রহ নিয়ে নয়; আর কিছু বইয়ের পুরোটা পড়তে হয় এবং তা যথেষ্ট অধ্যবসায় ও মনোযোগর সাথে। কিছু বই অন্যদের দিয়ে পড়াতে হয় এবং সারাংশ তৈরি করিয়ে নিলেই চলে; কিন্তু তা করা যেতে পারে শুধু স্বল্প গুরুত্বপূর্ণ বইপত্রের বেলায়। সংক্ষিপ্ত বই বিশুদ্ধ পানির মতো, স্বাদহীন।
Reading maketh a full man;
conference a ready man; and writing an exact man. And therefore, if a man write little, he had need have a
great memory; if he confer little, he had need have a present wit: and if he read little, he had need have much
cunning, to seem to know that he doth not. Histories make men wise; poets witty; the mathematics subtle;
natural philosophy deep; moral grave; logic and rhetoric able to contend. Abeunt studia in mores [Studies
pass into and influence manners]. Nay, there is no stone or impediment in the wit but may be wrought out by
fit studies; like as diseases of the body may have appropriate exercises.
অধ্যয়ন মানুষকে পূর্ণতা দান করে, মতবিনিময় চটপটে, আর লেখনী তাকে নির্ভুল করে তোলে। আর তাই যার লেখালেখির অভ্যাস কম তার স্মৃতিশক্তি প্রখর হওয়া দরকার; আর যিনি আলাপ-আলোচনা বা মতবিনিময় কম করেন, তার উপস্থিত বুদ্ধি থাকা প্রয়োজন; আর পাঠাভ্যাস কম যার তাকে চতুর হতে হয় যাতে অন্যে বুঝতে না পারেন যে, তিনি তেমন পড়াশুনা করেন না।ইতিহাস মানুষকে জ্ঞানী করে তোলে; কাব্য করে রসিক ও বুদ্ধিমান; গণিতচর্চা মানুষকে করে কৌশলী; প্রাকৃতিক দর্শন (তার মাঝে সৃষ্টি করে) গভীরতা; নৈতিক জ্ঞান তার গাম্ভির্য (বাড়ায়); আর যুক্তিবিদ্যা ও আলংকারিক ভাষাচর্চা বিতর্কের সামর্থ্য বাড়ায়। পড়াশুনা মানুষের চরিত্র পালটে দেয়। শুধু তাই নয়, মানুষের বুদ্ধির প্রতিবন্ধকতা দূর করা যায় পড়াশুনার মাধ্যমে, যেভাবে সঠিক শরীরচর্চার মাধ্যমে শরীরের নানা রোগবালাই সারিয়ে তোলা যায়।
Bowling is good for the stone and
reins; shooting for the lungs and breast; gentle walking for the stomach; riding for the head; and the like. So
if a man’s wit be wandering, let him study the mathematics; for in demonstrations, if his wit be called away
never so little, he must begin again. If his wit be not apt to distinguish or find differences, let him study the
Schoolmen; for they are cymini sectores [splitters of hairs]. If he be not apt to beat over matters, and to call
up one thing to prove and illustrate another, let him study the lawyers’ cases. So every defect of the mind
may have a special receipt.
বল খেলাটা মূত্রাশয় ও কিডনির জন্য ভালো; তীরচালনা ভালো ফুসফুস ও হৃদযন্ত্রের জন্য; হালকা হাঁটাহাঁটি পাকস্থলী আর ঘোড়দৌড় মস্তিষ্কের সুস্থতার জন্য ভালো। সুতরাং কারো যদি চিত্তবিক্ষেপ দেখা দেয় তার গণিতশাস্ত্র অধ্যয়ন করা উচিত, তার পরও যদি দেখা যায় যে, তার মনোযোগ ফিরে আসছে না, তাহলে উচিত হবে পুনরায় মনোনিবেশ করা। যদি তার বুদ্ধি কোনো কিছুর পার্থক্য নিরূপণে সক্ষম না হয় তার স্কুলমেনদের (নির্দিষ্ট বিষয়ের উপর জ্ঞানীদের দল অথবা মধ্যযুগের ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, যারা অ্যারিস্টোটলীয় তর্কবিদ্যার সাহায্যে শাস্ত্র ব্যাখ্যাকারী ধর্মবেত্তা) রচনা পাঠ করা উচিত। কারণ তাঁরা চুলচেরা বিশ্লেষক। যদি তারা এক বিষয় থেকে আরেক বিষয়ে যেতে না পারেন, এবং কোনো কিছু প্রমাণ বা ব্যাখ্যা করতে অক্ষম হন, তাদের আইনের নজিরসমূহ অধ্যয়ন করা উচিত। কারণ মনের অসুখ সারাতে বিশেষ ঔষধ রয়েছে।
Summery:
Francis Bacon’s Of Studies shows us the importance of reading and learning. He claims that the study brings delight, makes for good conversation and sharpens judgment. But he also cautions against overstretching or surface-level abuse of knowledge. Balance this learning with applied experience — this is true wisdom. Bacon categorizes books on how they should be read, and she insists that reading, discussion, and writing cultivate different intellectual attributes. He further advises that some kinds of study can remedy personal intellectual weaknesses.
সারাংশ:
ফ্রান্সিস বেকনের Of Studies প্রবন্ধে শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়েছে। তিনি বলেন, পড়াশোনা আনন্দ দেয়, কথোপকথনকে উন্নত করে এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তবে অতিরিক্ত বা বাহ্যিকভাবে পড়াশোনাকে ব্যবহার না করার পরামর্শ দেন তিনি। প্রকৃত জ্ঞান হল যখন পাঠ্যজ্ঞানকে অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে ব্যবহার করা যায়। তিনি বই পড়ার বিভিন্ন পদ্ধতির কথা বলেন এবং উল্লেখ করেন যে পড়া, আলোচনা ও লেখা—এই তিনটি মনের ভিন্ন ভিন্ন ক্ষমতা গড়ে তোলে। এছাড়াও, ব্যক্তি বিশেষের মানসিক দুর্বলতা অনুযায়ী নির্দিষ্ট বিষয়ের অধ্যয়ন তাকে সংশোধন করতে পারে বলেও তিনি মত দেন।
Terms List
- Allen Ginsberg
- Bangla Pdf
- English Literature
- English Literature Period
- Farancis Bacon
- Francis Bacon
- George Herbert
- George Herbert life and events
- jorges herbert
- Kaiser haq
- Learning grief
- learning grief bangla translation
- learning grief summary
- Life and events
- Life Events
- Of studies
- Of studies Bangla translation
- pare tee to a sdummer's day bangla translation
- Pike
- Pike bangla summary
- Pike bangla translation
- September On Jessore Road
- September On Jessore Road Pdf
- Shall i compare tee to a summer's day
- Ted hughes
- The Art of Thinking Clearly
- The Art of Thinking Clearly Bangla Translation
- The Collar
- The collar bangla translation
- William Shakespeare
Latest Posts
- Of Studies-Francis Bacon-Bangla Translation & Summery
- Learning grief by Kaiser Haq – Bangla translation & Summary
- War and Peace-Leo Tolstoy-[Pdf]
- Pike-Ted Hughes-Bangla Translation & Summery.
- The Art of Thinking Clearly-Rolf Dobelli-Bangla Translation [Pdf]